Tuesday, 21 June 2016

Writuporno

ঋতুপর্ণ 

ছয়টি পাতা সেজেছে ঋতু, 
গ্রীষ্মে স্নিগ্দ্ধ পর্ণ আভরণ ;
দহন।
বৃষ্টি সেদিন ভিজিয়ে ছিল 
চোখের পাতা হয়ে ,
দোসর।
শরৎ ভাবে ভুলে যাব ,হয় নি ভোলা, 
হলো বোধন তোমার, খেলায় 
খেলা।
হেমন্তের পাখি তুমি, হাওয়াই হিমেল 
শুভমহরৎ। 
বাহক তুমি গৃহ সজ্জার 
আবহমান। 
মনে পড়া কথা ,বাস্তবে 
সব চরিত্র কাল্পনিক। 
চলন ,বলন নিখুঁত যোজন 
হারাও তুমি ক্ষণে খন ,
মনের উল্কি ঋতু... 
রাজার নন্দন ,নন্দিনী 
চিত্রাঙ্গদা।
প্রখর দাবদাহে ,এক পশলা বৃষ্টি 
তুমি 'ঋতুদা '...


No comments:

Post a Comment