Monday, 7 January 2019

ইছামতী

ইছামতী
            # মৌসুমী রায়
"ও মাঝি ভাই ...শোন একবারটি , বল তো ,আমার বুকের উপর দিয়ে একটা সীমারেখা  টানা আছে বুঝি ; একি সত্যি?".…

মাঝি বলে,

"আছে বৈকি !… দুই দেশের পতাকা নিয়ে ,মাঝি মল্লার দল, দাঁড়িয়ে ঐ সীমানায়। তবে মাঝে মধ্যি আমার মনে হয় সীমানা ছাড়িয়ে যায়,দেখে আসি ওপার টা।"

ইছামতী বলে,

"জানো তো মাঝি ভাই ,আমি কিন্তু কিছুই বুঝতে পারিনা ! তোমাদের ওই ভাগাভাগি।
আপনবেগে চলি,কত কথা বলি ,ভাবি আমি আরও সুন্দরী হব...কত কত মানুষ আসবে; বলবে ইছামতী ,তোর সাথে বন্ধু হব..কত কবিতা,গান লিখব ,গাইব ।আবার কতশত মানুষের রুজির সাথ দেব। ঘুণা ক্ষরেও ভাগাভাগির কথা মনে আসে না।"…

মাঝি বলে,

" একেবারে মনের কথা বলছো গো। এই দেখো,কত মানুষ আসে ,নদীতে বেড়াতে ;  বাইতে বাইতে মনে হয়, একবার ওই সীমানায় যায় ,ওপরের মানুষ জনের সাথে কয়ে আসি। ওপারের মাঝি মল্লা আর আমরা তো একই মানুষ। আমাদের মন, কেউ বোঝে না!  তোমার মত । জানো ? ওপারে  যেতে গেলে ,নিজের পরিচয়  বন্ধক দিতে হয়। বুঝিনা বাপু,রকম সকম..."

ইছামতী বলে,

" তা বটে.. ওই মূর্খ গুলোই তো যত নষ্টের গোড়া। এই দেশ ছেড়ে যেতে গিয়েও : গেলি না যেন।
ভাগাভাগি কোরে, সর্বনাশ করে গেলি।   আরে বাবা,মোগল ,শক,হুন সবাই কে যেতে হোল  ; আর তোরা তো কোন ছাড় । দু দিনের যোগী; এসেছে ! চির কালীন যোগী র রাজ্যে ধ্যান করতে। ইছামতী দের মত ঊর্বশী দের কাছে , তোদের ধ্যান , ভঙ্গ হতে বাধ্য । আমরা মায়ের জাত। সোহাগ ও করি; প্রয়োজনে শাসন ও করি। এসব বুঝলে তো!  যত সব অর্বাচীন এর দল।

হ্যাঁ ,যে কথা বলছিলাম; মানুষ জন আমায় দেখে আর কি কি বলে,শোনাও তো দেখি । নিজের প্রশংসা শুনতে মন্দ লাগেনা গো।"…

মাঝি বলে,

" যদি ইচ্ছে করে ,আবার আসব ফিরে ফিরে।
নয়ন লোভন ,এ বেলাভূমি চরাচরে।।
তোমার মাঝে চির স্নেহের আবদারে।
মন সংযোগ অভাবে,চিন্তার আধিক্যে ,নদীর গভীরে।।
মধু চন্দ্রিমায়,অমাবস্যার রাতে।
তোমার জলের জোয়ার, ভাটার স্রোতে।।
আবারও, আরও না বলার মাঝে।
যখন যেমন থাকার মনের বাতির সাঁঝে।।
ইছামতী র স্নেহের  মাঝে ,নেই  বিভেদ ,বিপন্নর অভাব।
আবার যদি ইচ্ছে করে ,ভাসব আর দু দেশে রাখব সদ্ভাব।।"…

ইছামতী বলে,

"ধন্য হলাম। আমার ভালোবাসায় কোথাও গড়ে ওঠে নি, ধুধু চরাচর। মাঝি গো,আমার না বলা কথাও ওঁদের বলে দিও....আমার স্নেহের পরশ দিও.…আমার মনের বেদন খানি জানিও.…বলে দিও আমার ,টান থেকে তান;বিলাপ থেকে আলাপ…শাসন থেকে স্নেহ.…আজ আসি। তোমার দেরী করে দিলাম বন্ধু। আবার ইচ্ছে করলেই এস, এই  ইছামতী র মাঝে।তোমায় সোহাগের আবেশে আপনহারা য় মাতাব… বিদায় দাও মাঝি বন্ধু.…"..….....

Tuesday, 1 January 2019

একটা ছাদ

একটা ছাদ

জানিস,একটা ছাদ কিনছি,
মস্ত আকাশ দেখব হেসেখেলে।

আমিও  একটা একলা আকাশ কিনেছি, ভালোবাসব বলে।

তাহলে  শোন ,আমিওএকটা আবাসনের শেষ তলার বারান্দা ।

সবাই সবাই কে দেখে নিতে পারব এই" ধান্দা"।

তুই অনেক ছোট্ট, তোকে কিছু কিনতে হবে না।

আমরা তিন বুড়ো র, তুই
করবি দেখাশোনা।

নীলাকাশের নীচে  ,আমার ভুবনে আকালের সন্ধানে।

সন্ধ্যা বেলায়,
মেঘে ঢাকা তারা  আর বাঁচতে চাই শুনবি, কোমল ,নিষাদের গানে গানে।

ঘুমের আগে,
পথের পাঁচালী আর হীরক রাজার গপ্প শুনিস।

শুধু, তুই অন্য কোথাও যাসনা;
এখানেই থাকিস।

শোন ,আমায় বন্ধু বলিস ! প্রণাম করিস না।

মাণিক কে সিগারেট খেতে বারণ আর ওকে বোতল
এগিয়ে দিস না।
  
ছাদে, শুভ মহরৎ এ চিত্রাঙ্গদার চলবে খেলা।

বারান্দায় ,শুধু চার জনের; ছবি গল্পের মেলা।            

আমরা চার জন, একটা আকাশে ; অনেক রং লাগাব।

বলছি, ছাদ কিনিস না,
আমরা ই চারজন, একসাথে থাকব !!
           
                      ...মৌসুমী রায়।।

Tuesday, 25 December 2018

ছিন্ন বীণা

ছিন্ন বীণা

বীণা যখন তারের টানে ,
বিষম ব্যথা গানে গানে।

গান খানি  তাই বাঁধব বলে,
নিন্দা-দোষারোপ  রসাতলে।

চিন্তায় জ্বলে চিতার আগুন,
মিশব তখন কালের দ্বিগুণ।

বাঁচতে চাওয়াই,ব্যথা পাওয়ায়,
যেমন করেই , বাঁচার আশায়।

বেঁচে থাকি জীবন গানে,
হোক না বীণা ছিন্ন প্রাণে।।।

             ...মৌসুমী রায়।।

Friday, 21 December 2018

একলা..

একলা ..

ভালোবাসার গভীর টানে
থাকুক কিছু সংগোপনে।

নীরব চোখের চাহনী খানি
বাজুক বুকে বেদন আনি।

মুখোমুখি বসিয়ে যাপন দুজন
গাইবে  মনে কোকিল কুজন।

স্বপ্ন গুলো বাঁধবে যখন মন
সুতোয় গেঁথে নিও শুভ ক্ষণ।

তোমায় নিয়ে গায়বে কত গান
সেদিন দেহে থাকবে না  প্রাণ।

মৌনতায় জ্বালিয়ে নীরব বাণী
পিছের টান মিছের তরীখানি।
                      ...মৌসুমী রায়।

Wednesday, 19 December 2018

শুভেচ্ছা

শুভেচ্ছা

অনেক দিনের পরে যেন তৃপ্তি এল।
নীরব রা তোমার লেখায় মুখর হোল।।

নিত্য নতুন কলম ছেঁচে রস টুকু দাও।
কাগজ পথে  প্রতিদিন ই শুভেচ্ছা গাও।।

বৃষ্টি শেষে নূতন প্রাণের আনাগোনা।
নতুন ভোরের বার্তা দিল ঊষার কণা।।

ভোরের দোর টি খোল  যখন ডাকে ।
ছোট্ট বেলার কথা মনে মনে আঁকে।।

ফিরিয়ে দিলে প্রভাতী ভালোবাসার রশ্মি।
শুভেচ্ছা নাও ,বৃষ্টি ধারায়  সিক্ত সুস্মি।।
                             . ..মৌসুমী রায়।।।।।

Tuesday, 18 December 2018

সই

"সই", প্রতিলিপিতে পড়ুন : https://bengali.pratilipi.com/story/RgmGr5kIR4LQ?utm_source=android&utm_campaign=content_share সংখ্যাতীত রচনা ভারতীয় ভাষায় পড়তে, লিখতে এবং শুনতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে

লবণ

"লবণ", প্রতিলিপিতে পড়ুন : https://bengali.pratilipi.com/story/GztjRVoCWpvG?utm_source=android&utm_campaign=content_share সংখ্যাতীত রচনা ভারতীয় ভাষায় পড়তে, লিখতে এবং শুনতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে